ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপসহকারীকে বিবস্ত্র করে পিটিয়ে ভিডিও ধারণ করলেন নির্বাহী প্রকৌশলী

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ৭ অক্টোবর ২০২৪
উপসহকারীকে বিবস্ত্র করে পিটিয়ে ভিডিও ধারণ করলেন নির্বাহী প্রকৌশলী
ছবি: ডেইলি বাংলাদেশ

সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) মাগুরা বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহর বিরুদ্ধে একই কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইনকে পেটানোর অভিযোগ উঠেছে।

রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  আহত শিমুলের অভিযোগ, তাকে বিবস্ত্র করে পিটিয়ে ভিডিও ধারণ করেন নির্বাহী প্রকৌশলী। তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

জানা যায়, অভিযুক্ত আতিক উল্লাহ মাস দুয়েক আগে মাগুরা সড়ক বিভাগে যোগ দেন। শিমুলের অভিযোগ, যোগদানের পর থেকেই নির্বাহী প্রকৌশলী অধীনস্থদের হয়রানি করছেন। আগেও তিনি কয়েকজন কর্মচারীর গায়ে হাত তুলেছেন। 

Advertisement

উপসহকারী প্রকৌশলী শিমুল জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক কর্মচারীকে দিয়ে তাকে নিজ কক্ষে ডেকে নেন আতিক উল্লাহ। এরপর জামাকাপড় খুলতে বলেন। রাজি না হলে পিটিয়ে বিবস্ত্র করেন। এরপর মোবাইলে ভিডিও করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। 

তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আতিক উল্লার সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!