ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ইউনিলিভারের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৭ অক্টোবর ২০২৪
গাজীপুরে ইউনিলিভারের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
ইউনিলিভারের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

গাজীপুরে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় গাজীপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, আমাদের সরাসরি ইউনিলিভার কোম্পানির প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ দিতে হবে (স্থায়ীকরণ)। পাশাপাশি কোম্পানির নিয়ম-কানুন সংস্কার করে বৈষম্যহীন নীতিমালা প্রণয়ন করতে হবে। আমরা চাই বেতন ও বোনাস বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, সাপ্তাহিক ও জাতীয় ছুটি নিশ্চিত করা হোক। এর সঙ্গে শ্রমিকদের স্বার্থ আদায়ের ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিপণন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে।

Advertisement

জুনিয়র বিক্রয় প্রতিনিধি হারুন অর রশিদ বলেন, দেশব্যাপী ৪৫ হাজার শ্রমিক ইউনিলিভারে কাজ করছি। এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও আমাদের দাবি এবং শ্রমিকদের অধিকার উপেক্ষিত। আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে আমরা সারাদেশে কর্মবিরতি পালন করব এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করতে বাধ্য হব।

শ্রমিকরা বলেন, ইউনিলিভার একটি বৃহৎ কোম্পানি হলেও সেখানে কর্মচারীদের সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। মানববন্ধন চলাকালে তারা ইউনিলিভারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগানও দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুরে কর্মরত ইউনিলিভার লিমিটেডের অন্যান্য শ্রমিক ও কর্মচারীরাও। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!