ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৭ অক্টোবর ২০২৪
রায়পুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
রায়পুরের মধ্য বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে বাজার নিয়ন্ত্রণ ও মূল্য সংযোজন দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে জেলা কার্যালয়ের উদ্যোগে রায়পুরের মধ্য বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, ডিম, গ্যাস সিলিন্ডার, মুদি দোকান, ফার্মেসির ওপর তদারকি করেন কর্মকর্তারা।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন না করায় ভূঁইয়া স্টোরকে ২ হাজার টাকা, জাকিরের সবজি দোকানকে ১ হাজার টাকা, মহসিন স্টোরকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মহামায়া ঔষধালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক নুর হোসেন রুবেল।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!