সোমবার (৭ অক্টোবর) নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে পুলিশ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়েছে। এর আগে, গতকাল রোববার (৬ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত হজরত আলী গাজিন্দা বড় পাড়া গ্রামের মৃত জজ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
.png)
নিহতের মেয়ে মিতু আক্তার বলেন, গত ২০ সেপ্টেম্বর আমার বাবা গরু বিক্রির জন্য জয়মন্টপ হাটে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে বাস্তা-গাজিন্দা মাদরাসা কালভার্ট সংলগ্ন স্থানে জাহিদুল ইসলাম ছাইমের নেতৃত্বে বাবাকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।
মিতু আক্তার আরো বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আমি সিংগাইর থানায় বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে মামলা করি।
সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় হজরত আলীর মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলা হিসেবে ৩০২ ধারায় যুক্ত হবে। সেইসঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।