জানা গেছে, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে গাছের ডাল পোঁতার মাধ্যমে প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতিকর পোকা দমন করা। জমিতে পোঁতা ওই ডালে পাখি বসে তারা পোকা খেয়ে ফসলের ক্ষতিকর পোকা দমন করে। ফসল রোপণের পরপরই পার্চিং করতে হয়। ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে এক ফুট ওপরে পার্চিং করতে হয়। এই পার্চিংয়ের কারণে পাখির বিষ্ঠা জমিতে পড়ে উর্বরতা বৃদ্ধি পায়, যা ফলন বৃদ্ধিতে সহায়ক। এই পদ্ধতি পরিবেশবান্ধব, এতে কৃষকদেরও খরচ অনেকাংশে কমে যায়।
পার্চিং উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর।
.png)
এ সময় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।