[ দেশজুড়ে ]
খুলনায় মাদক মামলায় ৪ আসামির যাবজ্জীবন
ফাইল ছবি
খুলনায় মাদকের মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারা দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারা দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাবুল।
.png)
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র্যাব-৬ খুলনার একটি দল অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!