[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেফতার
গ্রেফতারকৃত রবিন চৌধুরী -ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মো. রবিন চৌধুরী (৩৫)-কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিন চৌধুরী জেলা শহরের উত্তর মৌড়াইলের খবির চৌধুরীর ছেলে।
.png)
মঙ্গলবার দুপুরে যৌথবাহিনীর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানার আসামি। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!