বুধবার (৯ অক্টোবর) সকালে ১ মণ ৬ কেজি ওজনের এই মাছটি আড়তে নিয়ে আসলে তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।
সমুদ্রগামী জেলেরা জানান, উপকূলে এসব সামুদ্রিক মাছের চাহিদা না থাকায় নিলামে দাম হাঁকিয়ে হাসান নামে এক ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন।
.png)
জেলে সোহেল রানা বলেন , পাখি মাছ এখন কম ধরা পড়ছে। সমুদ্রে শক্তিশালী এই মাছগুলো আগে আরো বেশি ধরা পড়ত। সকালে কুয়াকাটার এই বাজারে নিলামে বিক্রি করেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। কিন্তু জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকেন। এই মাছগুলো সমুদ্রের গভীর থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের পাখি মাছ শিকার করতে পারবেন জেলেরা।