শহীদ মোয়াজ্জম ঘাঁটির চেকপোস্টে ৬ রোহিঙ্গা আটক
শহীদ মোয়াজ্জম ঘাঁটির চেকপোস্টে ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির গেটে কর্তব্যরত নৌসদস্যরা জিজ্ঞাসাবাদের সময় ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের পালংখালীর ক্যাম্প-২১ এর বাসিন্দা আবু আলমের ছেলে কবির আহমেদ, ক্যাম্প ২১ এর আব্দুল মালেকের ছেলে ইমরান হোসেন, ক্যাম্প ২১ এর গোরাই মিয়ার ছেলে মো. আতাউল্লা, কুতুপালংয়ের ক্যাম্প-১ এর বাসিন্দা করিমুল্লাহর ছেলে আসমাতুল্লাহ, বালুখালী-২ এর মাহতাব আলমের ছেলে শফিক আলম, পালংখালীর ক্যাম্প ২১ এর বাসিন্দা আবুল ফয়েজের ছেলে মজিবুর রহমান।
আটককৃত রোহিঙ্গারা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কর্মরত ছিলেন। কাপ্তাই বাজার থেকে চেয়ারম্যান পাড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত অপটিক্যাল ক্যাবল স্থাপনের মেইন রোডের পাশে মাটি খননের কাজে নিয়োজিত ছিলেন তারা। তাদের কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।