ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ৪৫৯ টন ইলিশ রফতানি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৯ অক্টোবর ২০২৪
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ৪৫৯ টন ইলিশ রফতানি
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১০ দিনে ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।

জানা যায়, ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রোববার (২৯ সেপ্টেম্বর) ৬টি ট্রাকে ১৯ টন, সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩০টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০টি ট্রাকে ৯২ টন, শনিবার ১৩টি ট্রাকে ৪২ টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষে মঙ্গলবার (৮ অক্টোবর) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে। যা বাংলাদেশি প্রায় ১ হাজার ১৮০ টাকা। পূজার ছুটিতে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইলিশ রফতানি অব্যাহত থাকবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে সরকার অনুমোদিত ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানি করা হবে।

Advertisement

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।  ১০ দিনে রফতানি হয়েছে ৪৫৯ টন। ১২ অক্টোবরের মধ্যে রফতানি কার্যক্রম শেষ করতে হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!