[ দেশজুড়ে ]
অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে কর্মবিরতি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা নার্সিং সংস্কার পরিষদের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সম্মুখে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপ-তত্ত্বাবধায়ক নার্সিং (ভারপ্রাপ্ত) ও আহ্বায়ক আজিরন নেছা।
এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবি জানানো হয়।
.png)
ওই কর্মসূচিতে মেহেরপুর জেলার নার্সিং সংস্কার পরিষদের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!