[ দেশজুড়ে ]
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম বাগ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।
নিহত সিরাজুল ইসলাম জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নঈমুদ্দীন বাগের ছেলে।
স্থানীয়রা জানান, সিরাজুল নিজ ঘরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংযােগ দিচ্ছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের তারে শরীর স্পর্শ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
.png)
গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!