সোমবার দুপুরে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ এর ১ম আদালতের বিচারক মোহা. শাহিনুর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আরিফুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার চককল্যানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। শাহাবুদ্দীর একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। চাঁদ আলী আজাহার আলীর ছেলে, জগত আলী চাঁদ আলীর ছেলে এবং নুরুল মন্ডল ঝোড়াঘাট গ্রামের সুরমান আলীর ছেলে।
.png)
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৫ মার্চ চক কল্যাণপুর গ্রামের মোশাররফ হোসেন রাতে শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় ৭-৮ জনের একদল লোক মোশাররফ হোসেন এবং জমির মালিক আলফাজকে আটক করে হাত-মুখ বেঁধে মারধর শুরু করেন। এ সময় আলফাজ কৌশলে পালিয়ে এসে গ্রামের লোকজনকে বিষয়টি জানানোর পর স্থানীয়রা মাঠে গিয়ে খোঁজাখুঁজির পরও তাকে পাননি।
পরদিন মোশারফ হোসেনের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে ১৬ মার্চ গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আরিফুল, শাহাবুদ্দীন, চাঁদ আলী, জগত আলী, নুরুল মন্ডল, জিনারুল ইসলাম, ওমেদ আলী, জান মোহাম্মদের নামে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী প্রদান করেন। এতে আসামি আরিফুল, শাহাবুদ্দীন, চাঁদ আলী, জগত আলী এবং নুরুল মন্ডল দোষী প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি জিনারুল ইসলাম, ওমেদ আলী, জান মোহাম্মদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন। সাজাপ্রাপ্ত নুরুল মন্ডল পলাতক রয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি ফিরোজুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান আলম, শফিকুল আলম ও রূপসভা মণ্ডল উপস্থিত ছিলেন।