রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) এ ঘটনা ঘটে।
মুর্শিদা খাতুন মৌসুমী গাংনী উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি মহাম্মদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী।
.png)
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম বলেন, শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪ এর আওতায় তিন দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। রোববার ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন। ঘটনার সময় শিক্ষিকা মৌসমীর পাঠ প্রদর্শন চলছিল। পাঠ প্রদর্শন চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এসময় অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মুর্শিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান, ঐ শিক্ষিকা হাসপাতালের আসার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে।