ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অপারেশন থিয়েটারে চিকিৎসকের আকস্মিক মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১০, ১ জুন ২০২৩
অপারেশন থিয়েটারে চিকিৎসকের আকস্মিক মৃত্যু!
ছবি: প্রতীকী

রোগীর অস্ত্রোপচারের প্রস্তুতি নেয়ার সময় অপারেশন থিয়েটারে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) ভারতের কর্নাটক রাজ্যের চিকমাগালুর জেলার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, হঠাৎ মারা যাওয়া বালকৃষ্ণ নামে ওই চিকিৎসক অত্যধিক মদপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও তিনি মদপান করেছিলেন।

বুধবার বেশ কয়েকটি অস্ত্রোপচারের কথা ছিল ওই চিকিৎসকের। আগের দিন অপারেশন থিয়েটারের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। দুপুরের দিকে অস্ত্রোপচার করার কথা ছিল। চিকিৎসক ঘুম থেকে না ওঠায় হাসপাতালেরই এক কর্মী তাকে ডাকতে যান।

আরো পড়ুন>> পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

ওই কর্মী জানান, দুপুরে ৯ নারীর বন্ধ্যাত্বের অস্ত্রোপচারের কথা ছিল ডা. বালকৃষ্ণের। রোগীদের সকাল ৮টায় অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। চিকিৎসককে ডেকে তোলার পর তিনি অস্ত্রোপচারের প্রস্তুতি নেন। হঠাৎ অপারেশন থিয়েটারের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ডা. বালকৃষ্ণকে বেশ কয়েক বার মদ্যপানের ব্যাপারে সতর্ক করা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

তবে কী কারণে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!