মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামে। এই গোটা ঘটনাটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়েছে এরইমধ্যে।
জানা গেছে, মৃত ওই তরুণের নাম মুত্যম। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি তেলেঙ্গানার নির্মল জেলায় গিয়েছিলেন।
.png)
আরো পড়ুন>> সহিংসতা কমানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিল ফিলিস্তিন-ইসরায়েল
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে গানের তালে তালে নাচতে নাচতে হঠাৎ করেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়েন মুত্যম। এরপরই পড়ে যান মাটিতে। আর উঠলেন না। তাকে পড়ে যেতে দেখে এগিয়ে আসেন বিয়ে বাড়িতে উপস্থিত অন্য আত্মীয়রাও। এরপরই তড়িঘড়ি মুত্যমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মুত্যমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সূত্র: ইন্ডিয়া টুডে