বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা কর্ণজোড়া সীমান্ত এলাকার ১০৯৭/০৪ এস পিলারের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এরশাদ শ্রীবরদীর মাটিফাটার মেঘাদল গ্রামের আবু সাত্তারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বর্তমানে আটককৃত বাংলাদেশি যুবক ভারতের মহেন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। দুই দেশের পতাকা বৈটকের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা হবে বলে জানা যায়।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত বাংলাদেশি যুবক একজন চোরাই গরু ব্যবসায়ী। গরু সংগ্রহ করতে গিয়ে ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে।