ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিনদিনেও খোঁজ মেলেনি ভ্যানচালক রিয়াজের

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১০ অক্টোবর ২০২৪
তিনদিনেও খোঁজ মেলেনি ভ্যানচালক রিয়াজের
নিখোঁজ রিয়াজ আলী -ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও ভ্যানচালক রিয়াজ আলীর (১৬) খোঁজ মেলেনি। এ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজের ঘটনায় মঙ্গলবার (৮ অক্টোবর) রিয়াজের বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ৩৪৪।

নিখোঁজ রিয়াজ আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের মামুন আলীর ছেলে।

Advertisement

রিয়াজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন রিয়াজ আলী। প্রতিদিন যথাসময়ে বাড়ি ফিরলেও এদিন ফিরে আসেননি। তার কাছে কোনো মোবাইল ছিল না বলেও জানান পরিবারের লোকজন। এছাড়া তার সঙ্গে থাকা ভ্যানটিও নিখোঁজ রয়েছে। সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে বুধবার রিয়াজের বাবা লোহাগড়া থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, নিখোঁজ ভ্যানচালক রিয়াজ আলীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!