ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা কৃষক

আলমগীর হোসেন, বগুড়া
প্রকাশিত: ১৪:৫৪, ১১ অক্টোবর ২০২৪
আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা কৃষক
আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে গাঢ় সবুজে ভরে গেছে আমন ধানের মাঠ। চারপাশে শুধু সবুজ আর সবুজ। ধান গাছে এখন শীষ বের হওয়ার সময়। এই সময় ধানক্ষেতে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ইঁদুরের দল কৃষকদের স্বপ্নের আমন ধান গাছ কেটে সাবাড় করে ফেলছে। কৃষকদের নিয়ে কৃষি বিভাগ সমন্বিত অভিযান পরিচালনা করেও দমন করতে পারছে না ইঁদুর। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলাতে ২০ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। 

শিবগঞ্জ উপজেলার কৃষক শহিদুল ইসলাম  জানান, ধানক্ষেতগুলোতে যেসব ইঁদুর আক্রমণ করছে তা আকারে অনেক ছোট। সবেমাত্র ধান গাছে শীষ বের হওয়া শুরু করেছে। এরই মধ্যে ধান ক্ষেতে শুরু হয়েছে ইঁদুরের আক্রমণ।

Advertisement

উপজেলার আরেক কৃষক জাহিদুর রহমান জানান, ধান গাছে শীষ আসছে আর এরই মধ্যে গাছ কেটে সাবার করছে ইঁদুরের দল। এইসব ইঁদুরের আত্রমণ ঠেকানো যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ধান উৎপাদন কম হবে। তখন ধান উৎপাদন খরচ তোলা সম্ভব হবে না। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। 

শিবগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় বলেন, ক্ষেত থেকে ইঁদুর দমনের জন্য ক্ষেতের ভেতর কলা গাছের ডাটা ফেলে রাখার পাশাপাশি কলা গাছের খোলে কীটনাশক রাখতে হবে। এছাড়া কঞ্চির মাথায় পলিথিন বেঁধে রাখতে হবে। 

তিনি আরো বলেন, গুইসাপ ও চিল জাতীয় বড় পাখি ইঁদুর দমন করত। ইদানিং গুইসাপ ও পাখি কমে যাওয়ায় ইঁদুরের উপদ্রব বেশি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুজাহিদ সরকার বলেন, ধানক্ষেতে পোকার আক্রমণ তেমন নেই। তবে এক জাতীয় বড় আকারের ইঁদুর ধানের গাছ কেটে সাবার করছে। কৃষি অফিস থেকে ইঁদুর দমনের জন্য কৃষকদের বিভিন্ন কলাকৌশল শেখানো ও পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ:  বগুড়া ধান
লিংক সফলভাবে কপি হয়েছে!