[ দেশজুড়ে ]
গাজীপুরে নৌকাডুবি: মা-ছেলে নিখোঁজ
ফাইল ফটো
গাজীপুর মহানগর কাশিমপুরের নামাবাজার এলাকায় তুরাগ নদীতে নৌকাডুবিতে মা ও ছেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- গাইবান্ধা সুন্দরগঞ্জের বেকাধারি গ্রামের কল্পনা রানী ও তার ছয় বছরের ছেলে তন্ময়।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে আত্মীয়-স্বজন মিলে কাশিমপুর নামাপাড়া এলাকায় তুরাগ নদীতে একটি ভাড়াকৃত নৌকা নিয়ে ভ্রমণে যান তারা। এ সময় নৌকাটিকে পার্শ্ববর্তী অন্য আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকার এবং স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে না পেরে ফেরত চলে। শনিবার সকালে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!