[ দেশজুড়ে ]
পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
নিহত গিয়াস উদ্দিন -ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে গিয়াস উদ্দিন (৮২) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের মৃত আমজত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হন গিয়াস উদ্দিন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। পরে তাকে না পেয়ে সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে জাল টানা হয়।একপর্যায়ে মাছের সঙ্গে ভেসে আসে তার লাশ। পরে সেখান থেকে লাশ বাড়িতে আনা হয়। শনিবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হোসেনপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!