[ দেশজুড়ে ]
সড়কের পাশে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ফটো
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার টোল রোড এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে রাসমনী ঘাটের উত্তরে টোল রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার এসআই আখতারুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে সড়কের পাশে পড়ে থাকা হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!