ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে মাদকবিরোধী পোস্ট, প্রাণ গেল সাংবাদিকের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১২ অক্টোবর ২০২৪
ফেসবুকে মাদকবিরোধী পোস্ট, প্রাণ গেল সাংবাদিকের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়ায় নেশাগ্রস্ত যুবকের ছুরিকাঘাতে স্বপন ভদ্র (৬৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা ও সাংবাদিক। তবে তিনি কোন পত্রিকায় কর্মরত আছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাঝিপাড়া এলাকায় ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাগরের সঙ্গে কথা কাটাকাটি হয় স্বপন ভদ্রের। এক পর্যায়ে স্বপন ভদ্রকে ছুরিকাঘাত করেন সাগর হোসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুরে স্বপন ভদ্রকে মৃত ঘোষণা করেন।

Advertisement

জানা গেছে, নিহত ব্যক্তির ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্তব্যরত রয়েছেন। বর্তমানে তিনি জাতিসংঘ মিশনে আছেন। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!