[ আইন-আদালত ]
দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: আরো একজন গ্রেফতার
তানজিল জাহান ইসলাম ওরফে তামিম
রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় মো. রাসেল (২২) নামের আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে রাসেলকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হলো।
শনিবার দুপুরে হাতিরঝিল থানার ওসি মো. গোলাম আযম এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।
.png)
এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল আলম রবিকে গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে গ্রেফতারকৃত পাঁচজন হলেন- আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান ইসলাম ওরফে তামিম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!