শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরস্ত ট্রাফিক পয়েন্ট এলাকায় গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ওই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আজগর, সহ-সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।
.png)
এ সময় বক্তারা বলেন, ২০১৮ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনের সমাপ্তি হয়েছিল ২০২৪ সালে।
তারা আরো বলেন, সুনামগঞ্জের ফ্যাসিবাদের দোসরদের অতি বিলম্বে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং যারা জামিনে মুক্ত হচ্ছে এম এ মান্নানসহ সবাইকে আবার দ্রুত বিচারের আওতায় আনতে হবে।