শনিবার বিকেলে উপজেলার মধ্য বাজার এলালায় একটি বিশেষ মতবিনিময় সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই কোম্পানির সদস্যরা।
ওই কোম্পানির চেয়ারম্যান হলেন মো. শাহাদাত হোসেন কাঞ্চন, সেক্রেটারি আলী হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা।
.png)
ওই বিশেষ মতবিনিময় সভা ও মানববন্ধনে নেতৃত্ব দেন আশার আলো অপারেটিভ ক্রেডিট লিমিটেডের সদস্য সোহেল মিয়া ও আজাদ খান। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্বাচন ছাড়া ওই কোম্পানির কমিটি চলছিল। এই দীর্ঘকালীন সময় চেয়ারম্যান ও সেক্রেটারি পদে থাকায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তারা।