ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পূজামণ্ডপের সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা, নারী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১৩ অক্টোবর ২০২৪
পূজামণ্ডপের সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা, নারী আটক
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পূজামণ্ডপের সিসি ক্যামেরা ভাঙার চেষ্টাকালে লুবনা আক্তার (২২) নামের এক নারীকে আটক করেছে আনসার সদস্য ও পূজামণ্ডপ কর্তৃপক্ষ।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা বাগান দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ।

জানা গেছে, বেলা ১১টার দিকে লুবনা আক্তার সবার চোখ ফাঁকি দিয়ে বিজয়া চা বাগান দুর্গা মন্দিরে লাগানো সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা তা দেখে ফেলেন। পরে ওই নারী দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্য ও পূজামণ্ডপ কর্তৃপক্ষ আটক করে।

পরে পূজামণ্ডপ কর্তৃপক্ষ কুলাউড়া থানায় খবর দিলে পুলিশ, সেনাবাহিনী ও ইউএনও আটককৃত নারীকে থানায় নিয়ে আসেন। বর্তমানে কুলাউড়া থানা হাজতে রয়েছেন ওই নারী।

কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীর নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ, তাই এ ঘটনা ঘটতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!