[ দেশজুড়ে ]
পানিতে ডুবে নিথর ছোট্ট আয়েশা
ফাইল ফটো
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিবি আয়েশা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আয়েশা ওই এলাকার আব্দুল মতিনের মেয়ে।
জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু আয়েশা। এ সময় অসাবধানতাবশত পরিবারের সদস্যদের অগোচরে উঠান সংলগ্ন পুকুরে পড়ে যায় সে। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায় আয়েশাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। এরপর তাকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের চিকিৎসক আয়েশার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত বলে ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। তবে আমরা ঘটনাটি জানার চেষ্টা করবো।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!