ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে ৪ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১৩ অক্টোবর ২০২৪
সোনারগাঁয়ে ৪ চাঁদাবাজ গ্রেফতার
ছবি: প্রতীকি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ও রোববার (১৩ অক্টোবর) সকালে জামপুর ইউনিয়নের তালতলা বৈরাবোর টেক ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পানাম নগর এলাকার জহিরুল হকের ছেলে মহিউদ্দিন রনি, বন্দর উপজেলার কেওঢালা এলাকার মো. নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মোগরাপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে মো. রায়হান মিয়া ও মোগরাপাড়া গ্রামের খবিরউদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

সোনারগাঁ থানার এসআই আশিষ কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন বাস-সিএনজি স্ট্যান্ডে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। শনিবার সন্ধ্যায় তালতলার বৈরাবোরটেক এলাকায় মহিউদ্দিন পেপার মিলের সামনে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা মহিউদ্দিন রনি ও সাইফুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে। অপরদিকে, রোববার সকালে মোগারাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির দায়ে পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান মিয়া ও মো. মোক্তার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!