ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুল শিক্ষকের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ১৩ অক্টোবর ২০২৪
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুল শিক্ষকের
সাঘাটা থানা। ফাইল ফটো

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) আহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার এসআই রাশেদুল ইসলাম। এর আগে বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কে উপজেলার ভরতখালি ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু সাঈদ ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজেফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

Advertisement

সাঘাটা থানার এসআই রাশেদুল ইসলাম আরো জানান, বিকেলের দিকে ওই দম্পতি বাড়ি থেকে মোটরসাইকেলে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে ভাঙ্গামোড় এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক আবু সাঈদসহ স্ত্রী মোর্শেদা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!