ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন স্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ১৪ অক্টোবর ২০২৪
ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন স্ত্রী
ফাইল ফটো

পটুয়াখালী বাউফল উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী সাথী আক্তার। পরে আহত স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাকিল হাওলাদার ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। অভিযুক্ত সাথী আক্তার একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের ইউনুসের মেয়ে।

শাকিলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সাথী তার আগের স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে শাকিলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিকবার সালিশ হয়। সর্বশেষ শনিবার রাতে তাদের ঝগড়া হয়। এরই জেরে রোববার ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান সাথী।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা আক্তার জুথী জানান, ধারালো  ছুরি বা চাকু দিয়ে  বিশেষ অঙ্গ কাটা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!