মঙ্গলবার (১১ জুন) বিকেলে নড়াইল পৌরশহরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানা গেছে, ওই পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। তিনি যশোর পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরে স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে উঠেন তারা। সেখানে ‘অন্তরঙ্গ’ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
.png)
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে ঘটনাটি শুনেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে পুলিশের করণীয় কিছু নেই।
এর আগে, গত ৯ জুন যশোর শহরের ধর্মতলা এলাকায় মইনুল হক রসি নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দেন তার স্ত্রী।