সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকাস্থ ছেইন এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কারখানার গেটে এই কর্মসূচি পালন করেন।
জানা যায়, সকাল ৮টা থেকে শ্রমিকরা কারখানা বন্ধ থাকাকালীন বেতন, ফ্যাক্টরি খুলে দেওয়া ও শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ওই কারখানার গেটে অবস্থান করেন। এ সময় তারা বিশমাইল-জিরাবো দেওয়ান ইদ্রিস সড়কের সামনে অবস্থান নিতে চাইলে সেনা ও শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়। পরবর্তীতে সোয়া ৯টার দিকে কিছু শ্রমিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের কাছে অভিযোগ দেওয়ার উদ্দেশ্যে ফ্যাক্টরি এলাকা ত্যাগ করেন। ফ্যাক্টরির সামনে সেনা ও শিল্প পুলিশ অবস্থান করছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার ১১৬ জনের নাম উল্লেখ করে ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করে আশুলিয়া থানা মামলা রুজু করেছে কারখানা কর্তৃপক্ষ।
মামলার রুজুতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর শ্রমিকরা বিগত দিনের (১২ থেকে ২৪ সেপ্টেম্বর, মোট ১৩ দিন) বেতনের দাবিতে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন করেন এবং স্টাফদের লাঞ্চিত করেন। এ সময় পার্শ্ববর্তী আজমত এ্যাপারেলস লিমিটেডের একাধিক শ্রমিক ছেইন এ্যাপারেলসের শ্রমিকদের পক্ষ নিয়ে ছেইন এ্যাপারেলস লিমিটেডের গেটে ইটপাটকেল ছুঁড়েন। এ ঘটনায় কারখানার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফ্যাক্টরির স্টাফদের আহত করা হয়েছে।
এদিকে, ওই ঘটনায় সেনা ও শিল্প পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে।