নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিহত মিলন হোসেন মনিরামপুর উপজেলার জালঝাড়া পশ্চিমপাড়া গ্রামের আসমাতুল্লাহর ছেলে। রাণী চানাচুর কোম্পানির মালিক কারখানার ভেতরে ৯টি গরু পালন করেন। মিলন রাখাল হিসেবে গরুগুলো দেখভাল করতেন ও খামারের পাশে ঝুপড়ি ঘরে থাকতেন।
তারা জানান, আজ সকালে তিনি ঘর থেকে বের না হওয়ায় সকাল ১০টার দিকে লোকজন গিয়ে তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের দরজায় ধাক্কা দিলে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাদের ধারণা রোববার রাতে তাকে কেউ হত্যা করেছে। তবে তার কোনো শত্রু ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।
.png)
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।