ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের অভিযান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৫৮, ১৪ অক্টোবর ২০২৪
মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের অভিযান
মিরসরাইয়ের মস্তাননগর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয় -ছবি: ডেইলি বাংলাদেশ

মহাসড়কে শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার। এ সময় থানার এসআই, সার্জেন্ট, এটিএসআই ও কন্সটেবলরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ফিসনেস বিহীন এবং দ্রুতগতিতে চালানো গাড়ি, থ্রি-হুইলারের কাগজপত্র চেক করে মহাসড়কে বেআইনিভাবে চলাচল করায় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় প্রায় অর্ধশত গাড়িকে মামলা দিয়ে কাগজপত্র জব্দ করা হয় এবং কয়েকটি গাড়ি আটক করা হয়।

Advertisement

হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় তাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মিরসরাই
লিংক সফলভাবে কপি হয়েছে!