সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুকুমার দাস ঐ এলাকার একটি মন্দিরের সেবায়েত। যেটি তিনি নিজে প্রতিষ্ঠা করেন। তার চার ছেলে ও চার মেয়ে রয়েছে।
.png)
স্থানীয়রা জানান, প্রতিষ্ঠার পর থেকে সেবায়েত সুকুমার দাস প্রতিদিন মন্দিরের কাজ করতেন। রাত ৮টার মধ্যে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন। ভোররাতে উঠে মন্দিরে এসে প্রার্থনা করতেন। সোমবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি আমলকী গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।