ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ১৪ অক্টোবর ২০২৪
কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) ও একই গ্রামের খোরশেদ আলীর ছেলে কামিনী জাহিদ (৩৪)।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথমবর্ষের এক শিক্ষার্থীকে নিজ বাড়িতে  ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। এ সময় নিহতের পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

৮ মে রাতে গ্রেফতারকৃতরা জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। রনি মহন্ত তার সহকর্মী জাহিদকে নিয়ে ৬ মে রাত ১টার দিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাড়ির দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করেন এবং সুযোগ বুঝে ঘরে ঢুকে জোরপূর্বক  ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভিকটিম চিৎকার করলে তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন।

বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!