ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৯ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে রং মিস্ত্রী শফিক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন।

রায়ে কামাল নামে অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি সোহেল ও দীন মোহাম্মদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

Advertisement

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ জুলাই সন্ধ্যায় নিহত শফিক মোবাইল কিনতে যাওয়ার সময় আসামিরা পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কামালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

পরের দিন সকালে নিহতের রক্তাক্ত মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। ওইদিনই নিহতের ভাই আব্দুস সাহেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর বুধবার এ মামলার রায় ঘোঘণা করেন আদালত।

বিজ্ঞ আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও বাদী পক্ষের আইনজীবীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!