ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ৮ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু
ছবি: প্রতীকি

কিশোরগঞ্জে সাপের কামড়ে সেনাসদস্য আ. হাকিমের মা অনুফা (৪৬) মৃত্যুবরণ করেছেন।

সোমবার গভীর রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে সেনাসদস্য আ. হাকিমের মা অনুফা খাটে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। বিদ্যুতের আলো জ্বালিয়ে সাপটিকে মশারির ভেতর দেখতে পান তিনি। ব্যথা বাড়তে থাকলে প্রথমে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে ও পরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

অনুফা মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন সাপের কামড়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!