মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১টার দিকে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের জহুরুল হকের পাটের গুদামে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জহুরুল হকের পাটের গুদামে আগুন লাগে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং তারা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
আগুনে ক্ষতিগ্রস্ত পাটের গুদামের মালিক জহুরুল আলীর ছেলে মিঠু হাজী বলেন, আমাদের গুদামে ১১০০ মণ পাট ছিলো। আগুনে বেশিরভাগ পাট পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু বলেন, সকালে স্থানীয়দের খবরে কামারজানিতে পাটের গুদামে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আড়াই থেকে তিন ঘণ্টার মতো সময় লাগে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে পাটের গুদামে আগুনের সূত্রপাত হতে পারে।