[ দেশজুড়ে ]
ধোবাউড়ায় ১৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
ধোবাউড়া থানা -ফাইল ফটো
ময়মনসিংহের ধোবাউড়ায় ১৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩১ বিজিবি ব্যাটালিয়ন মাদুপাড়া বিওপি টহল দল।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের অধীনস্থ মাদুপাড়া বিওপি টহল কমান্ডার হাবিলদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১১৪৪/৮ এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ ব্যবসায়ী পালিয়ে যান। উদ্ধারকৃত মালামালের বিষয়ে ধোবাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-৫৭৩/১৫ অক্টোবর ২০২৪।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!