ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজিবির গাড়িতে হামলা, আটক ১

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ১৫ অক্টোবর ২০২৪
বিজিবির গাড়িতে হামলা, আটক ১
ছবি: প্রতীকি

গাজীপুরে জাতীয় স্কাউট ট্রেনিং ক্যাম্পের সামনে বিজিবির একটি বেসামরিক মাইক্রোবাসে আকস্মিক হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটির সামনের গ্লাস ফেটে গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

হামলাকারীর নাম সোহাগ বাবু (৩৪)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আঠার বাড়ি গ্রামের বাসিন্দা।

Advertisement

বিজিবির গাড়িটি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে ছাড়পত্র নিয়ে টহল ডিউটি শেষে ফিরছিল। গাড়িচালক মো. রোকন উদ্দিন জানান, গাড়িটি জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারের গেট অতিক্রম করার প্রায় ১০ গজ দূরে ঢাক‍া-টাঙ্গাইল মহাসড়কে আকস্মিকভাবে ছুটে আসেন সোহাগ বাবু। এ সময় গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন তিনি। হামলার পরপরই সেনাবাহিনী ও বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরবর্তীতে তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সোহাগ বাবু সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগপত্র জমা দিতে চেয়েছিলেন, তবে তা গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে এ ধরনের ঘটনা ঘটান।

কালিয়াকৈর থানার ওসি মো. রিয়াদ মাহমুদ পিপিএম জানান, সোহাগ বাবু মানসিক ভারসাম্যহীন। তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। পরে সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!