ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৫ অক্টোবর ২০২৪
লোহাগড়ায় মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
মধুমতি নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা -ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিয়রবর হাটের পশ্চিম পাড়ে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন শালনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আনিচুর রহমান ধলু।

এ সময় উপস্থিত ছিলেন- শালনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. কামাল হোসেন, মো. ওবায়দুর রহমান, মো. রুবায়েদ মোল্যা, মো. জিরু মোল্যা, মো. রিজাউল মোল্যা, মো. ডাবলু মোল্যা, মো. জামির শিকদার ও মো. সেলিম শিকদার প্রমুখ।

মধুমতি নদীর রামকান্তপুর থেকে শিয়রবর হাট পর্যন্ত ২ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থোকে আসা ৪টি নৌকা অংশগ্রহণ করে। সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনি নৌকাবাইচ দেখতে আসা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

মধুমতি নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, বিভিন্ন গাছপালার ‍ডালে এবং বাসাবাড়ির ছাদে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এ প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় পার্শ্ববর্তী মাগুরা, গোপালগঞ্জ এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় মধুমতি নদীর দুই পাড় উৎসবের নগরীতে পরিণত হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!