গ্রেফতারকৃত মো. মুসা হাওলাদার (২২) জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে। তাকে চট্টগ্রামের হালি শহরের ইপিজেড এলাকা থেকে গত ১৩ অক্টোবর গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত মুসা মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদি প্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী হনুফা আক্তারের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। হনুফার বড় মেয়ে তার স্বামীর বাড়িতে থাকেন। এক ছেলে মাদরাসায় বোর্ডিংয়ে থেকে পড়াশুনা করে ও ছোট মেয়ে দাদির কাছে থাকে। এ সুযোগে মুসা প্রায়ই গোপনে হনুফার বাবার বাড়িতে গিয়ে থাকতেন।
.png)
গত ১ সেপটেম্বর হনুফাদের বাড়িতে অবস্থানকালে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল হলে মুসা হনুফাকে ওই দিন রাতে গলাটিপে হত্যা করেন। এর দুইদিন পর চট্টগ্রামে পালিয়ে যায় মুসা। এ ঘটনায় ভিকটিম হনুফার বাবা উপজেলার শিংগা গ্রামনিবাসী মো. আ. জলিল ঘরামী ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারী মুসার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন (ক্রাইম এন্ড অপারেশন) ও অতিরিক্ত পুলিশসুপার (মঠবাড়িয়া সার্কেল) দায়িত্ব দিলে তাদের তদারকিতে আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। মুসাকে আদালতে সোপর্দ করলে তিনি হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।