মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বারইখালী ইউনিয়নের বাসান্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন- বাসান্ডা গ্রামের রিয়াজুল বয়াতীর স্ত্রী লীলা বেগম (৪২), প্রতিবন্ধী জাকির বয়াতীর স্ত্রী শিউলি বেগম (৩৫), জাকির বয়াতীর মেয়ে সাথী আক্তার (১৪), জাকির বয়াতীর ছেলে সাগর বয়াতী (১৯)। তাদেরকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আহত শিউলি বেগম বলেন, একই এলাকার শাহাদাত সওদাগরের ছেলে আলতাফ সওদাগর, আহম্মদ সওদাগরের ছেলে সুমন সওদাগর ও রুমন সওদাগর, মোস্তফা সওদাগরের ছেলে নাঈম সওদাগরসহ ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী আমাদের বাড়ির পাশের ঘের দখল করে। এ সময় বাধা দিতে গেলে লুটপাটকারীরা বাঁশের লাঠি, লোহার রড, রাম দা দিয়ে আমাদেরকে কুপিয়ে জখম করে। তারা আমাদের ঘের দখল করে মাছ লুট করেছে।
এ সম্পর্কে নাঈম সওদাগর বলেন, আমরা কারো ঘের দখল করিনি। আমাদের ঘেরে আমরাই আছি।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সামসুদ্দীন বলেন, ঘের দখলের বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।