ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় যে দুটি কলেজের সব পরীক্ষার্থীই ফেল

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ১৫ অক্টোবর ২০২৪
বগুড়ায় যে দুটি কলেজের সব পরীক্ষার্থীই ফেল
ফাইল ছবি

এবারের এইচএসসি পরীক্ষায় বগুড়ার দুটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। কলেজগুলো হলো- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ ও গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ।

জানা যায়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ থেকে ১৬ জন এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশিত হলে সেখানে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী কৃতকার্য হননি বলে জানা গেছে।

Advertisement

জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী জানান, জেলার শহরের কলেজগুলো শতভাগ পাস এবং গ্রামের কলেজগুলোতে ৮০ শতাংশ পাসের হার। আর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজের কোনো শিক্ষার্থী পরীক্ষায় পাস না করার বিষয়টি দুঃখজনক। তারা কেন অকৃতকার্য হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!