[ দেশজুড়ে ]
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জনের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত মো. লাল চান শেখ, মো. আলমগীর শেখ ও মো. স্বপন শেখ -ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৩ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধারকৃত ৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. লাল চান শেখ, মো. আলমগীর শেখ ও মো. স্বপন শেখ। তাদের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে।
.png)
সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলায় যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা- এমন খবরে মঙ্গলবার সন্ধ্যায় যমুনা নদীর আলোকদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকারের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়। পরে রাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!