ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোডাউনে মিলল পলিথিন, জরিমানা ১ লাখ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ১৬ অক্টোবর ২০২৪
গোডাউনে মিলল পলিথিন, জরিমানা ১ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে পলিথিন গোডাউনের দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোডাউনে অবৈধভাবে পলিথিন মজুত রাখায় এই জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান চালান ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কিশোর কুমার দাস।

জানা যায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই বাজারে দুটি পলিথিন গোডাউনে বিপুল পরিমাণ পলিথিন পাওয়া যায়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পলিথিন মজুত রাখায় এই ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!