ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবারের সঙ্গে বিষ খাইয়ে স্বামীকে হত্যা: বিচার দাবিতে বিক্ষোভ 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ১৭ অক্টোবর ২০২৪
খাবারের সঙ্গে বিষ খাইয়ে স্বামীকে হত্যা: বিচার দাবিতে বিক্ষোভ 
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর পরকীয়া প্রেমে ধরে ফেলায় খাবারের সঙ্গে বিষ খাইয়ে মো. সবুজ শেখ নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে পরিবার ও এলাকাবাসী দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর মকবুলের দোকান নামক স্থানে মানববন্ধন করে সড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে। নিহত মো. সবুজ শেখ গোয়ালন্দের নবুওছিমুদ্দিন পাড়ার আইনউদ্দিন শেখের ছেলে। 

নিহত সবুজের মা সুফিয়া বেগম বলেন, প্রবাসে থাকার সুযোগে সবুজের স্ত্রী রুখছানা বেগম রাসেল নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে  জড়িয়ে পড়েন। সবুজ বিদেশ থেকে গ্রামের বাড়িতে এসে ঘটনাটি জানতে পারেন। ঘটনা জানাজানির পরে পরিকল্পিতভাবে গত ২৩ সেপ্টেম্বর সবুজকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে দেয় তার স্ত্রী রুখছানা। পরে অসুস্থ অবস্থায় গত ১ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবুজ মারা যান। এ ঘটনায় ছেলে হত্যার বিচারের দাবিতে রাজবাড়ী আদালতে একটি হত্যা মামলা করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। মামলার পর থেকে অভিযুক্ত রুখছানা বেগম ও তার প্রেমিক রাসেল পলাতক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!