[ দেশজুড়ে ]
ময়মনসিংহে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গফরগাঁও রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার আবদুল্লাহ আল হারুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি গফরগাঁও রেল স্টেশন ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে স্টেশনের ২ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। ১ নম্বর লাইন দিয়ে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে।
.png)
ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেন জানান, মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন সচল করতে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনসহ অভিজ্ঞ কর্মচারীরা যাচ্ছেন। ইঞ্জিন সচল হলেই ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছাড়বে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!